নিম্নমানের জ্বালানিতে স্পার্ক প্লাগের আয়ু কীভাবে বাড়াবেন?

অনেক জায়গায় জ্বালানির মান সবসময় ভালো থাকে না। নিম্নমানের জ্বালানিতে ময়লা ও ক্ষতিকারক দ্রব্য থাকে। এগুলো ইঞ্জিনের ক্ষতি করে। ইঞ্জিনের অনেক উপকরণের মধ্যে, স্পার্ক প্লাগ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। কারণ, এতে কার্বন জমে এবং এর ফলে ইঞ্জিন স্বাভাবিকভাবে কাজ করতে পারে। তবে, একটু সচেতন হলে এই সমস্যা অনেকটাই কাটানো যায়। নিয়মিত যত্ন নিলে স্পার্ক প্লাগ দীর্ঘদিন ভালো থাকে। এতে খরচ কমে এবং হঠাত ইঞ্জিন সমস্যা হওয়ার সম্ভাবনাও কমে।
স্পার্ক প্লাগের আয়ু বাড়ানোর ১০ টি সহজ উপায়
১. নির্ভরযোগ্য পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিন
ভালো পাম্পে জ্বালানি সাধারণত পরিষ্কার থাকে এবং এতে অপদ্রব্য কম মেশানো থাকে। পরিষ্কার জ্বালানি ব্যবহার করলে স্পার্ক প্লাগে কার্বন জমার ঝুঁকি কমে। এতে স্পার্ক প্লাগও দীর্ঘদিন ভালোভাবে কাজ করে।
২. খুব কম জ্বালানি রেখে মোটরসাইকেল/গাড়ি চালাবেন না
ফুয়েল ট্যাংকের নিচে সাধারণত ময়লা জমে থাকে। জ্বালানি খুব কম থাকলে এই ময়লা ইঞ্জিন ঢুকে স্পার্ক প্লাগ তাড়াতাড়ি নষ্ট করে দিতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খুব কম জ্বালানি নিয়ে গাড়ি না চালানোই উত্তম।
৩. ইঞ্জিন একটু গরম হতে দিন
আমরা সবাই জানি, গাড়ি চালু করার পর ইঞ্জিনের স্বাভাবিক অবস্থায় আসতে কিছুক্ষণ সময় লাগে। একটু সময় অপেক্ষা করুন, এতে ইঞ্জিনও নিজের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে। এতে জ্বালানিও ভালোভাবে পোড়ে এবং স্পার্ক প্লাগে অতিরিক্ত কার্বন জমে না।
৪. দরকার না হলে বেশি রেভ দিবেন না
হঠাৎ বা বারবার বেশি রেভ দিলে স্বাভাবিকভাবেই ইঞ্জিনে অতিরিক্ত তাপ তৈরি হয়। এই তাপ হঠাৎ বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এই তাপ স্পার্ক প্লাগে কার্বন জমা বাড়িয়ে দেয়। যার ফলে স্পার্ক প্লাগের আয়ুও কমে যায়।
৫. নিয়মিত সার্ভিসিং এ স্পার্ক প্লাগ পরিষ্কার করুন
আসলে যত্নের কোনো বিকল্প নেই। আপনি যদি স্পার্ক প্লাগ নিয়মিত পরিষ্কার করেন তাহলে জমে থাকা কার্বন ও ময়লা থাকবে না। এতে স্পার্ক ঠিকভাবে তৈরি হবে এবং আপনার ইঞ্জিনও ভালো পারফর্ম করতে পারবে।
৬. সময়মতো এয়ার ফিল্টার বদলান
এয়ার ফিল্টার নোংরা থাকলে ইঞ্জিনে সঠিক পরিমাণ বাতাস প্রবেশ করতে পারে না। এতে দেখা যায় জ্বালানি ঠিকভাবে পোড়ে না। যার কারণে, স্পার্ক প্লাগও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
৭. সঠিক ধরণের স্পার্ক প্লাগ ব্যবহার করুন
প্রতিটি ইঞ্জিনের জন্য নির্দিষ্ট ধরণের স্পার্ক প্লাগ দরকার হয়। যেহেতু স্পার্ক প্লাগের ধরণ একেকটা একেক ধরণের হয়, তাই অবশ্যই ইঞ্জিন বুঝে সঠিক স্পার্ক প্লাগ ব্যবহার করবেন। ভুল বা নিম্নমানের প্লাগ ব্যবহার করলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
৮. অল্প দূরত্বে মোটরসাইকেল/গাড়ি চালানো এড়িয়ে চলুন
ছোট বা অল্প দূরত্বে চালালে ইঞ্জিন পুরোপুরি গরম হয় না। যার কারণে ইঞ্জিনের জ্বালানি সম্পূর্ণভাবে পোড়ে না এবং স্পার্ক প্লাগেও কার্বন জমে।
৯. ইঞ্জিন টিউনিং ঠিক রাখুন
অনেকেই জানেন না যে ইঞ্জিন টিউনিং ঠিক না থাকলে বেশি জ্বালানি খরচ হয়। এতে স্পার্ক প্লাগের উপর অতিরিক্ত চাপ পড়ে। আর এই অতিরিক্ত চাপের কারণে স্পার্ক প্লাগের অনেক ক্ষতি হয়।
১০. মাইলেজ কমলে স্পার্ক প্লাগ পরীক্ষা করুন
হঠাৎ মাইলেজ কমে গেলে অনেকেই আমরা বুঝতে পারিনা যে এটি কোন সমস্যার ইঙ্গিত করছে। মাঝে মাঝে মাইলেজ হঠাৎ কমে যাওয়া, স্পার্ক প্লাগ সমস্যার ইঙ্গিতই দেয়। সময়মতো পরীক্ষা করলে বড় ধরনের বিপদ ও খরচ থেকে বাঁচা সম্ভব।
শেষ কথা
নিম্নমানের জ্বালানি অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে নিয়মিত যত্ন, সঠিক চালানোর অভ্যাস এবং সময়মতো পরীক্ষা করলে স্পার্ক প্লাগ দীর্ঘদিন ভালো থাকে। ছোট ছোট কিছু সচেতনতা ভবিষ্যতে বড় ইঞ্জিন সমস্যা ও অতিরিক্ত খরচ থেকে রক্ষা করতে পারে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. নিম্নমানের জ্বালানি কি স্পার্ক প্লাগ তাড়াতাড়ি নষ্ট করে?
হ্যাঁ। নিম্নমানের জ্বালানিতে ময়লা থাকে, ভেজাল পদার্থ মিশ্রিত থাকে, যা স্পার্ক প্লাগে কার্বন জমায়। এতে প্লাগের কার্যক্ষমতা ও আয়ু কমে যায়।
২. কতদিন পর পর স্পার্ক প্লাগ পরীক্ষা করা উচিত?
প্রতিটি নিয়মিত সার্ভিসে স্পার্ক প্লাগ পরীক্ষা করা ভালো। নিম্নমানের জ্বালানি ব্যবহারে আগেভাগে সমস্যা ধরা পড়লে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।
৩. স্পার্ক প্লাগ পরিষ্কার করলে কি উপকার হয়?
অবশ্যই হয়। স্পার্ক প্লাগ পরিষ্কার করলে জমে থাকা কার্বন দূর হয়। সঠিকভাবে স্পার্ক তৈরির ক্ষেত্রে স্পার্ক প্লাগের যত্নের কোনো বিকল্প নেই।
৪. ইঞ্জিন গরম হলে কি সত্যিই স্পার্ক প্লাগের উপকার হয়?
হ্যাঁ। ইঞ্জিন গরম হলে জ্বালানি ভালোভাবে পোড়ে। আর এই জ্বালানি ভালোভাবে পোড়ার কারণে স্পার্ক প্লাগে ময়লা জমার সম্ভাবনাও কমে। এতে স্পার্ক প্লাগ অনেকদিন টিকে।
৫. খারাপ জ্বালানিতে কি স্পার্ক প্লাগ দ্রুত বদলানো দরকার?
ক্ষেত্রবিশেষে দরকার হয়। কারণ খারাপ জ্বালানি প্লাগের ক্ষতি করে। এর ফলে ভালো স্পার্ক প্লাগও বেশিদিন ভালো থাকে না।







































