অল্প ক্ষমতার বাইকে দুর্বল পিকআপের সাধারণ কারণসমূহ

Md. Anowarul Haque
time
5 মিনিটে পড়া যাবে
feature image

ছোট সিসির ইঞ্জিনে স্বাভাবিকভাবেই কম পাওয়ার ও টর্ক থাকে। নিয়মিত ব্যবহারে দেখা যায়, এধরণের বাইকের পিকআপ আগের চেয়ে অনেক কমে যায়। পিকআপ কমে গেলে বাইকের অ্যাক্সিলারেশন বা থ্রোটল রেসপন্স দুর্বল হয়ে যায়, অর্থাৎ থ্রটল দিলে আর আগের মতো রেসপন্স করে না। অল্প ক্ষমতার বাইকগুলোতে পিকআপ কমে যাওয়া বা ধীরগতির অ্যাক্সিলারেশন হওয়ার প্রধান কারণগুলো হলো - নোংরা এয়ার ফিল্টারের কারণে বাতাস চলাচলে বাধা, নিম্নমানের জ্বালানি, ফুয়েল সিস্টেম আটকে যাওয়া, ক্লাচ প্লেট দুর্বল হয়ে যাওয়া, কম টায়ার চাপ, ইত্যাদি।

ছোট ক্যাপাসিটির বাইকগুলোর ক্ষেত্রে পিকআপ ড্রপ হওয়া একটি পরিচিত এবং বিরক্তিকর সমস্যা। নিয়মিত মেইনটেন্যান্স এবং ছোটখাটো যান্ত্রিক ত্রুটি অবহেলার কারণে ছোট ক্যাপাসিটির বাইকগুলোতে এসব সমস্যা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পিকআপ কম হলে ওভারটেকিং এবং ইমার্জেন্সি ব্রেকিং-এর সময় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। এই ব্লগে কম সিসি মোটরসাইকেলে কম পিকআপের সাধারণ কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কম সিসি বাইকে পিকআপ কমে যাওয়ার কিছু সাধারণ কারণ

ছোট সিসির বাইকগুলো শহরের ট্রাফিকে সবচেয়ে উপযুক্ত এবং ব্যবহারিক বাহন। এমন বাইকগুলোতে প্রত্যাশিত পিকআপ বা অ্যাক্সিলারেশন পাওয়া যায় না। ফলে দ্রুত স্পিড তোলা যায় না, ওভারটেকিং-এ সমস্যা হয়, এমনকি ভারী লোড নিয়ে ড্রাইভ করতেও সমস্যা হতে পারে। সাধারণত নির্দিষ্ট কিছু যান্ত্রিক ও ব্যবহারিক কারণে এই সমস্যা দেখা দেয়।

১. এয়ার ফিল্টার ব্লক হয়ে যাওয়া

এয়ার ফিল্টারের কাজ হলো ইঞ্জিনে প্রবেশ করা বাতাসকে পরিষ্কার করা। ধুলা-ময়লায় এয়ার ফিল্টার নোংরা হয়ে আটকে যায়। এয়ার ফিল্টার ব্লক হলে ইঞ্জিনে পর্যাপ্ত বাতাস ঢোকে না, ফলে ইঞ্জিনে ফুয়েল-এয়ার মিক্সচার ঠিক থাকে না, তাই থ্রটল দিলেও পিকআপ কমে যায়।

২. নিম্নমানের জ্বালানি ব্যবহার

নিম্নমানের বা দূষিত জ্বালানি ব্যবহার করলে ইঞ্জিনের কম্বুশন প্রক্রিয়া ব্যাহত হয়। খারাপ মানের পেট্রোল বা মিশ্রিত জ্বালানি ব্যবহার করলে ইঞ্জিনের দহন প্রক্রিয়া ঠিকভাবে হয় না। এছাড়া নোংরা বা পুরোনো ইঞ্জিন অয়েল ইঞ্জিন ফ্রিকশন বাড়ায়। এতে ইঞ্জিনের পারফরম্যান্স কমতে থাকে এবং পিকআপ কম অনুভূত হয়।

৩. পুরোনো বা জীর্ণ স্পার্ক প্লাগ

স্পার্ক প্লাগ ইঞ্জিনে জ্বালানি পোড়াতে স্পার্ক তৈরি করে। একটি নোংরা বা জীর্ণ স্পার্ক প্লাগে কার্বন জমে ঠিকমতো স্পার্ক তৈরি করতে পারে না। যদি স্পার্ক প্লাগটি পুরোনো হয়ে যায় বা ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে ইগনিশন দুর্বল হয়ে যায় এবং অসম্পূর্ণ দহন ঘটে, যার ফলে অ্যাক্সিলারেশনের সময় শক্তি হ্রাস পায়।

৪. ক্লাচ প্লেট স্লিপ করা

পিকআপ সমস্যার অন্যতম প্রধান কারণ হলো ক্লাচ প্লেট দুর্বল বা স্লিপ করা। ক্লাচ লিভার অর্ধেক চেপে বাইক চালালে ক্লাচ প্লেট দ্রুত ক্ষয়ে যায়। ক্লাচ প্লেট ক্ষয়ে গেলে ইঞ্জিনের পাওয়ার চাকায় পুরোপুরি যায় না, তাই গতি বাড়ে না, পিকআপ কম লাগে।

৫. চেইন এবং স্প্রকেটে সমস্যা

যদি চেইনটি খুব ঢিলেঢালা বা খুব টাইট হয়ে যায়, অথবা স্প্রোকেটটি মরিচা ধরে, তাহলে পাওয়ার ট্রান্সমিশন অকার্যকর হয়ে যায়। চেইন এবং স্প্রকেট পরিষ্কার না থাকলে পাওয়ার ডেলিভারি ধীর হয়ে যাওয়ার কারণে বাইক পিকআপ নিতে কষ্ট হয়। নিয়মিত লুব্রিকেশন করলে এই সমস্যা এড়ানো যায়।

৬. টায়ার এবং ব্রেকিং সিস্টেমে সমস্যা

টায়ারে বাতাসের প্রেশার কম থাকলে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়ে চাকার রোলিং রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাই বাইকের পিকআপ কমে যায়। এছাড়া ব্রেকিং সিস্টেম জ্যাম হয়ে চাকা শক্ত হয়েও ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।

৭. কার্বুরেটর সিস্টেমে ত্রুটি

ছোট ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলে সাধারণত কার্বুরেটর ফুয়েল সিস্টেম ব্যবহৃত হয়। জ্বালানিতে ভেজাল থাকলে কার্বুরেটরে ময়লা জমে যায়, ফলে ইঞ্জিন পর্যাপ্ত ফুয়েল পায় না। এতে বাইক মিসফায়ার করে পিকআপ ছেড়ে দিতে পারে।

এছাড়াও ভালভ অ্যাডজাস্টমেন্ট সমস্যা, এক্সহস্ট ব্লকেজ এবং কম স্পিডে সঠিক গিয়ার ব্যবহার না করার কারণেও মোটরসাইকেলে পিকআপ কম মনে হতে পারে।

পরিশেষে

ছোট সিসির বাইকগুলো মূলত বেশি মাইলেজ, সাশ্রয়ী মূল্য, এবং রেগুলার কমিউটের উপযোগী করে তৈরি করা হয়েছে। লং লাস্টিং পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়িত্ব, এসব বাইকের প্রধান আকর্ষণ। রুটিন চেকআপ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে এই বাইকগুলো থেকে সেরা পারফরম্যান্স পাবেন।

এই বাইকগুলি উচ্চ-গতির পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়নি, বরং উচ্চ গিয়ারে ইঞ্জিনে সমস্যা হতে পারে। কম সিসির বাইকে পাওয়ার সীমিত থাকার কারণে ছোটখাটো সমস্যাতেও অ্যাক্সিলারেশনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। রক্ষণাবেক্ষণের অভাব, দূষিত পরিবেশ, এবং পার্টস পুরোনো হয়ে গেলে বাইকের পারফরম্যান্স কমে পিকআপ দুর্বল হয়ে যায়। উপরে আলোচিত কারণগুলো জানা থাকলে এধরণের সমস্যা দ্রুত শনাক্ত করা এবং সহজেই সমাধান করা সম্ভব।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১. অল্প ক্যাপাসিটির বাইকের পিকআপ কমে যাওয়ার প্রধান কারণগুলো কী কী?

এয়ার ফিল্টার ব্লক হয়ে যাওয়া, নিম্নমানের জ্বালানি ব্যবহার, স্পার্ক প্লাগে সমস্যা, ক্লাচ প্লেট স্লিপ করা, কার্বুরেটর সিস্টেমে ত্রুটি, চেইন স্প্রকেটে সমস্যা, টায়ার এবং ব্রেকিং সিস্টেমে সমস্যা, ইত্যাদি কারণে বাইকের পিকআপ কমে যায়।

২. এয়ার ফিল্টার নোংরা হলে পিকআপ কমে কেন?

এয়ার ফিল্টার নোংরা হলে ইঞ্জিনে পর্যাপ্ত বাতাস ঢুকতে পারে না। ফলে ইঞ্জিনে ফুয়েল-এয়ার মিক্সচার ঠিক থাকে না, তাই থ্রটল দিলেও পিকআপ কমে যায়।

৩. কত সময় পরপর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত?

রাইডিং অবস্থার উপর নির্ভর করে, প্রতি ২০০০-৩০০০ কিলোমিটার অন্তর এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত এবং প্রতি ১২,০০০-১৫,০০০ কিলোমিটার অন্তর রিপ্লেস করা উচিত।

৪. ইঞ্জিন অয়েল কী পিকআপের ওপর প্রভাব ফেলে?

হ্যাঁ। নোংরা বা পুরোনো ইঞ্জিন অয়েল ইঞ্জিনে ফ্রিকশন বাড়ায়। এতে ইঞ্জিনের পারফরম্যান্স কমতে থাকে এবং পিকআপ কম অনুভূত হয়।

৫. টায়ার প্রেশার কম থাকলে কী পিকআপের ওপর প্রভাব পরে?

হ্যাঁ। টায়ারে বাতাসের প্রেশার কম থাকলে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়ে রোলিং রেজিস্ট্যান্স (রাস্তার সাথে টায়ারের ঘর্ষণ) বেড়ে যায়। এতে ইঞ্জিনকে চাকা ঘুরাতে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়।

অনুরূপ খবর

  • Maintenance & Care Tips

    অল্প ক্ষমতার বাইকে দুর্বল পিকআপের সাধারণ কারণসমূহ

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    গ্রীষ্ম শুরু হওয়ার আগে গাড়ির কুলিং সিস্টেম কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    ব্রেক ফ্লুইডের সঠিক মাত্রা ও পরিবর্তনের সময় যেভাবে বজায় রাখবেন

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    বর্ষাকালের বন্যার সময় ইঞ্জিনকে পানির ক্ষতি থেকে কীভাবে রক্ষা করবেন

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    টেম্পারেচার গেজ বাড়ার আগেই কীভাবে ইঞ্জিন ওভারহিট হওয়া শনাক্ত করবেন?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের এক্সহস্টের ধোঁয়ার রং কি বোঝায়?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    ইঞ্জিন তেলের ব্যবহার হাই-মাইলেজ গাড়িতে কীভাবে কমানো যায়?

    time
    6 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের কুলিং ফ্যান সমস্যাঃ লক্ষণ ও সমাধান

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের গিয়ার শিফটিং সমস্যাঃ কারণ ও সমাধান

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    শহরের যানজটে ব্রেক ডিস্ক বেঁকে যাওয়া কীভাবে প্রতিরোধ করবেন

    time
    5 মিনিটে পড়া যাবে

সর্বশেষ গাড়ির রিভিউ

  • Suzuki Alto K10 2015

    Hatchback

    ৳ 800K - 1.2M

  • Toyota Aqua 2014

    Hatchback

    ৳ 1.5M - 1.6M

  • Suzuki Swift 2017

    Hatchback

    ৳ 1.7M - 2.2M

  • Toyota Vitz 2017

    Hatchback

    ৳ 1.8M - 2.3M

  • Nissan Leaf 2014

    Hatchback

    ৳ 1.6M - 2.2M

  • Mitsubishi Montero 2015

    SUV & 4X4

    ৳ 4.5M - 6M

  • Suzuki Wagon R 2018

    Hatchback

    ৳ 750K - 1.1M

  • Honda Civic 2019

    Saloon & Sedan

    ৳ 3.5M - 4.5M

  • Land Rover Defender 2020

    SUV & 4X4

    ৳ 14M - 18M

  • Mitsubishi Lancer 2017

    Saloon & Sedan

    ৳ 2.5M - 3M

  • Toyota Axio 2016

    Saloon & Sedan

    ৳ 1.8M - 2.4M

  • Toyota Premio G Superior 2018

    Saloon & Sedan

    ৳ 2.3M - 3M

সর্বশেষ বাইকের রিভিউ

  • Hero Ignitor 125 2020 IBS

    ৳ 115.7K - 128.5K

  • Honda X-Blade 160 ABS

    ৳ 194.9K - 216.5K

  • Honda Livo 110 Drum

    ৳ 107.9K - 119.9K

  • Keeway TXM 150

    ৳ 161.1K - 179K

  • Suzuki Gixxer Monotone

    ৳ 206K - 210K

  • Suzuki Gixxer SF Matt Plus

    ৳ 315K - 350K

  • Yamaha R15 S

    ৳ 409.5K - 455K

  • Hero Hunk 150 R Dual Disc ABS

    ৳ 166.1K - 232K

  • TVS Apache RTR 165 RP

    ৳ 297K - 360K

  • Suzuki Intruder FI ABS

    ৳ 247.5K - 320K

  • Suzuki Bandit 150

    ৳ 288K - 320K

  • KTM RC 125

    ৳ 333K - 566K

hero

আপনার গাড়ি বা বাইক বিক্রির বিজ্ঞাপন মাত্র ২ মিনিটে পোস্ট করুন একদম ফ্রি!