গ্রীষ্ম শুরু হওয়ার আগে গাড়ির কুলিং সিস্টেম কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন

Md. Anowarul Haque
time
5 মিনিটে পড়া যাবে
feature image

গাড়ির কুলিং সিস্টেম, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। গ্রীষ্মকালের দাবদাহ শুরু হবার আগেই আপনার গাড়ির কুলিং সিস্টেম ঠিকঠাক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রখর রোদে ইঞ্জিন ওভারহিটিং হলে যাতায়াতে বিঘ্ন ঘটে এবং কুলিং সিস্টেম নিয়মিত রক্ষণাবেক্ষণ করা না হলে ইঞ্জিনের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই গরমের মৌসুম শুরুর আগে কুল্যান্ট লেভেল পরীক্ষা করা, রেডিয়েটর চেক করা, লিক পরীক্ষা করা, থার্মোস্ট্যাটের সমস্যা, ইঞ্জিন ব্লক ক্র্যাক, এবং কুল্যান্ট পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করা উচিত।

গ্রীষ্মকাল শুরুর আগে যথাযথ ভাবে কুলিং সিস্টেম রক্ষণাবেক্ষণ না করা হলে, হেড গ্যাসকেট ফেটে যাওয়া বা মাঝপথে গাড়ি থমকে যাওয়ার মতো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা থাকে। এই ব্লগে গ্রীষ্ম শুরু হওয়ার আগে গাড়ির কুলিং সিস্টেম কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং কুলিং সিস্টেম ঠিক রাখার কিছু টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

গ্রীষ্মের আগে গাড়ির কুলিং সিস্টেম রক্ষণাবেক্ষণের সহজ উপায়

বাংলাদেশের গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত ৩৫-৪০ ডিগ্রী সেলসিয়াস বা তার কিছুটা বেশি থাকে। এরকম গরমে গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এমন অবস্থায় গাড়ির কুলিং সিস্টেম যাতে হুট করে অকেজো না হয়ে যায়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি।

১. কুল্যান্ট লেভেল এবং কালার পরীক্ষা করুন

কুল্যান্ট, ইঞ্জিনের ভেতর দিয়ে ঘুরে তাপ শোষণ করে, ইঞ্জিনকে ওভারহিট হওয়া থেকে বাঁচায়। কুল্যান্ট হলো অ্যান্টিফ্রিজ এবং পানির মিশ্রণ যা ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রিজার্ভার ট্যাঙ্কে কুল্যান্ট লেভেল সাইন দেখতে পাবেন। ইঞ্জিন ঠান্ডা অবস্থায় ওভারফ্লো রিজার্ভারে কুল্যান্ট লেভেল পরীক্ষা করুন। কুল্যান্টের কালার ঘোলাটে বা গাঢ় হলে, ফ্লাশ করে পরিবর্তন করুন। সাধারণত গাড়ির ধরণ এবং ড্রাইভিং অবস্থার উপর নির্ভর করে প্রতি ২-৩ বছর বা ৩০,০০০-৪০,০০০ কিলোমিটার অন্তর কুল্যান্ট প্রতিস্থাপন করার পরামর্শ দেওয়া হয়।

২. লিকেজ আছে কি না দেখুন

হোস পাইপ, রেডিয়েটর, ওয়াটার পাম্প, হিটার, ইত্যাদিতে ক্র্যাক কিংবা ফাটল আছে কিনা চেক করুন। গাড়ির নিচে কুল্যান্টের দাগ দেখলে বা মিষ্টি গন্ধ টের পেলে বুঝবেন লিক আছে। কোনো লিকেজ থাকলে তা দ্রুত মেরামত করে ফেলুন, প্রয়োজনে মেকানিকের সহায়তা নিন।

৩. থার্মোস্ট্যাট চেক করুন

থার্মোস্ট্যাট হলো ইঞ্জিনের কুলিং সিস্টেমের একটি ছোট ভালভ, যা কুল্যান্টের প্রবাহ নিয়ন্ত্রণ করে। ইঞ্জিন গরম হলে থার্মোস্ট্যাট খুলে যায়, তখন কুল্যান্ট রেডিয়েটরে গিয়ে ঠান্ডা হয়। এটি ঠিকভাবে কাজ না করলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে।

৪. রেডিয়েটর ক্যাপ চেক করুন

রেডিয়েটর ক্যাপ কুলিং সিস্টেমের চাপ নিয়ন্ত্রণ করে। এটি ত্রুটিপূর্ণ হলে কুলিং সিস্টেমকে ঠিকভাবে চাপ দিতে পারে না, ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে এবং কুল্যান্ট বাষ্প হয়ে উড়ে যেতে পারে। ক্যাপের রাবার সিল ফেটে গেছে কিনা চেক করুন, সিল ক্ষতিগ্রস্ত হলে ক্যাপটি প্রতিস্থাপন করুন। ক্যাপের ভিতরের স্প্রিংটি ঢিলে হয়ে গেছে কিনা পরীক্ষা করুন।

৫. হোস পাইপ এবং ড্রাইভ বেল্ট চেক করুন

রেডিয়েটরের হোস এবং ড্রাইভ বেল্ট সাধারণত রাবার দিয়ে তৈরি। তীব্র গরমে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। রেডিয়েটরের সাথে যুক্ত পাইপগুলো চেক করুন। হোস পাইপে যদি লিকেজ থাকে, তাহলে কুল্যান্ট বের হয়ে যেতে পারে। হোস পাইপ খুব নরম বা শক্ত মনে হলে পরিবর্তন করা উচিত। ড্রাইভ বেল্টে ফাটল, ক্ষয় বা ঢিলে থাকলে প্রতিস্থাপন করুন।

৬. রেডিয়েটর কুলিং ফ্যান চেক করুন

ইঞ্জিন গরম হতে শুরু করলে কুলিং ফ্যান স্বয়ংক্রিয়ভাবে চালু হয় কিনা চেক করুন। ফ্যান ঠিকমতো ঘুরছে কিনা পরীক্ষা করুন। এসি চালু করুন এবং রেডিয়েটর ফ্যান চালু আছে কিনা তা পরীক্ষা করুন। ফ্যান না ঘুরলে প্রথমে ফিউজ, রিলে ও সেন্সর চেক করুন। সমস্যা ধরতে না পারলে মেকানিকের সহায়তা নিন।

৭. নিয়মিত রেডিয়েটর ফিন (ছিদ্র) পরিষ্কার করুন

রাস্তার ধুলো-ময়লা, শুকনো পাতা এবং পোকা জমে রেডিয়েটরের জালি বা ছিদ্র বন্ধ হয়ে যায়, এতে এয়ারফ্লো বাধা পায়। কম্প্রেসড এয়ার, নরম ব্রাশ এবং পানি ব্যবহার করে রেডিয়েটর ফিনের ময়লা পরিষ্কার করুন। এটি বায়ুপ্রবাহ উন্নত করে এবং রেডিয়েটরকে ইঞ্জিনকে দক্ষতার সাথে ঠান্ডা করতে সাহায্য করে। ভিতরে বেশি ময়লা জমলে মেকানিকের সাহায্যে রেডিয়েটর ফ্লাশ করান।

গরমের আগে গাড়ির ইঞ্জিন কুলিং সিস্টেম ঠিক রাখার কিছু অতিরিক্ত টিপস

১. গাড়ির ম্যানুয়াল অনুযায়ী সার্ভিস করুন।

২. নির্দিষ্ট সময়ে কুল্যান্ট পরিবর্তন করুন।

৩. ট্রাফিক জ্যামে এসি লোড কমান।

৪. ইঞ্জিনের তাপমাত্রা সতর্কতা ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করুন।

৫. কুল্যান্ট ফ্লাশ করার পর সিস্টেম থেকে বাতাস বের করুন।

৬. ওয়াটার পাম্পের শ্যাফট বা সিল লিক চেক করুন।

৭. দীর্ঘ ভ্রমণের আগে ইলেকট্রিক ফ্যান, রিলে এবং টেম্পারেচার সেন্সর চেক করুন।

পরিশেষে

বাংলাদেশে গরমের মৌসুমে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এছাড়া শহরের তীব্র যানজট এবং দূষিত পরিবেশে, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই গাড়ির কুলিং সিস্টেম ভালোভাবে কাজ করছে কি না, তা আগেই পরীক্ষা করা উচিত। আপনি নিজেই গাড়ির কুলিং সিস্টেম পরীক্ষা করতে পারেন। কুল্যান্ট লেভেলের অবস্থা, রেডিয়েটরের পরিচ্ছন্নতা, থার্মোস্ট্যাট, ইত্যাদি নিয়মিত যত্ন নিলে, গরমের দিনগুলোতে আপনার গাড়ি ঠান্ডা ও নিরাপদ থাকবে। সময়মতো এসব রক্ষণাবেক্ষণ না করলে, সার্ভিসিং-এ বড় অংকের খরচ হতে পারে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১. ইঞ্জিন বেশি গরম হলে কী করা উচিত?

প্রথমে ছায়াযুক্ত স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করুন। ইঞ্জিন ঠান্ডা হতে ১৫-২০ মিনিট সময় দিন। ঠান্ডা হলে কুল্যান্ট লেভেল চেক করুন। গরম অবস্থায় রেডিয়েটর ক্যাপ খোলার চেষ্টা করবেন না।

২. কুল্যান্ট লেভেল কমে গেলে কী যোগ করবেন?

গাড়ির ম্যানুয়ালে উল্লেখিত কুল্যান্ট মিশ্রণ ব্যবহার করবেন। ম্যানুয়ালের নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিফ্রিজ এবং ডিস্টিলড ওয়াটার যোগ করুন। সাধারণ পানি ব্যবহার করবেন না, এতে মরিচা হতে পারে।

৩. জরুরি প্রয়োজনে পানি কী কুল্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে?

একান্ত জরুরি প্রয়োজনে পানি ব্যবহার করতে পারেন। তবে শুধু পানি ব্যবহারে রেডিয়েটরে মরিচা ধরে এবং পানির স্ফুটনাঙ্ক কম হওয়ায় তা দ্রুত বাষ্প হয়ে উড়ে গিয়ে, ইঞ্জিন দ্রুত গরম করে তোলে।

৪. কতদিন পর পর কুল্যান্ট পরিবর্তন করা উচিত?

গাড়ির ম্যানুয়াল বুকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে কুল্যান্ট পরিবর্তন করা উচিত। বাংলাদেশের শহর অঞ্চলের অবস্থা অনুযায়ী সাধারণত প্রতি ২-৩ বছর বা ৩০,০০০-৪০,০০০ কিলোমিটার পর পর এটি পরিবর্তন করা ভালো।

৫. গ্রীষ্মকালে ট্রাফিকে এসি চালালে কুলিং সিস্টেমে কী প্রভাব পরে?

হ্যাঁ, গ্রীষ্মকালে ট্রাফিকে এসি চালালে কনডেন্সার ও ফ্যানের লোড বাড়ে। তাই ট্রাফিক জ্যামে এসি লোড কমান। নিয়মিত রেডিয়েটর, কনডেন্সার, এবং ফ্যান পরিষ্কার এবং চেক করুন।

অনুরূপ খবর

  • Maintenance & Care Tips

    অল্প ক্ষমতার বাইকে দুর্বল পিকআপের সাধারণ কারণসমূহ

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    গ্রীষ্ম শুরু হওয়ার আগে গাড়ির কুলিং সিস্টেম কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    ব্রেক ফ্লুইডের সঠিক মাত্রা ও পরিবর্তনের সময় যেভাবে বজায় রাখবেন

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    বর্ষাকালের বন্যার সময় ইঞ্জিনকে পানির ক্ষতি থেকে কীভাবে রক্ষা করবেন

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    টেম্পারেচার গেজ বাড়ার আগেই কীভাবে ইঞ্জিন ওভারহিট হওয়া শনাক্ত করবেন?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের এক্সহস্টের ধোঁয়ার রং কি বোঝায়?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    ইঞ্জিন তেলের ব্যবহার হাই-মাইলেজ গাড়িতে কীভাবে কমানো যায়?

    time
    6 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের কুলিং ফ্যান সমস্যাঃ লক্ষণ ও সমাধান

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের গিয়ার শিফটিং সমস্যাঃ কারণ ও সমাধান

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    শহরের যানজটে ব্রেক ডিস্ক বেঁকে যাওয়া কীভাবে প্রতিরোধ করবেন

    time
    5 মিনিটে পড়া যাবে

সর্বশেষ গাড়ির রিভিউ

  • Suzuki Alto K10 2015

    Hatchback

    ৳ 800K - 1.2M

  • Toyota Aqua 2014

    Hatchback

    ৳ 1.5M - 1.6M

  • Suzuki Swift 2017

    Hatchback

    ৳ 1.7M - 2.2M

  • Toyota Vitz 2017

    Hatchback

    ৳ 1.8M - 2.3M

  • Nissan Leaf 2014

    Hatchback

    ৳ 1.6M - 2.2M

  • Mitsubishi Montero 2015

    SUV & 4X4

    ৳ 4.5M - 6M

  • Suzuki Wagon R 2018

    Hatchback

    ৳ 750K - 1.1M

  • Honda Civic 2019

    Saloon & Sedan

    ৳ 3.5M - 4.5M

  • Land Rover Defender 2020

    SUV & 4X4

    ৳ 14M - 18M

  • Mitsubishi Lancer 2017

    Saloon & Sedan

    ৳ 2.5M - 3M

  • Toyota Axio 2016

    Saloon & Sedan

    ৳ 1.8M - 2.4M

  • Toyota Premio G Superior 2018

    Saloon & Sedan

    ৳ 2.3M - 3M

সর্বশেষ বাইকের রিভিউ

  • Hero Ignitor 125 2020 IBS

    ৳ 115.7K - 128.5K

  • Honda X-Blade 160 ABS

    ৳ 194.9K - 216.5K

  • Honda Livo 110 Drum

    ৳ 107.9K - 119.9K

  • Keeway TXM 150

    ৳ 161.1K - 179K

  • Suzuki Gixxer Monotone

    ৳ 206K - 210K

  • Suzuki Gixxer SF Matt Plus

    ৳ 315K - 350K

  • Yamaha R15 S

    ৳ 409.5K - 455K

  • Hero Hunk 150 R Dual Disc ABS

    ৳ 166.1K - 232K

  • TVS Apache RTR 165 RP

    ৳ 297K - 360K

  • Suzuki Intruder FI ABS

    ৳ 247.5K - 320K

  • Suzuki Bandit 150

    ৳ 288K - 320K

  • KTM RC 125

    ৳ 333K - 566K

hero

আপনার গাড়ি বা বাইক বিক্রির বিজ্ঞাপন মাত্র ২ মিনিটে পোস্ট করুন একদম ফ্রি!