টেম্পারেচার গেজ বাড়ার আগেই কীভাবে ইঞ্জিন ওভারহিট হওয়া শনাক্ত করবেন?

Nishat Tahmid Munni
time
4 মিনিটে পড়া যাবে
feature image

আমরা অনেকেই মনে করি, ইঞ্জিন ওভারহিট হওয়ার আগে সব সময় টেম্পারেচার গেজ রেড জোনে উঠে যায়, কিন্তু ব্যাপারটা তা নয়। অনেক সময় কিছু কিছু সূক্ষ্ম লক্ষণ আগেই দেখা যায়। চালকরা এসব লক্ষণগুলো খেয়াল না করলে বড় ধরণের ক্ষতির কারণ হতে পারে। অস্বাভাবিক গন্ধ, ইঞ্জিনের মধ্যে শব্দ, পারফরম্যান্স কমে যাওয়া কিংবা কুল্যান্ট লিক হওয়া - এসবগুলোই ওভারহিটের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে। যদি এই লক্ষণগুলো তাড়াতাড়ি শনাক্ত করা যায় তবে বড় ধরণের ইঞ্জিনের ক্ষতি এড়ানো সম্ভব। তাই ড্রাইভিংয়ের সময় এসব পরিবর্তনের দিকে সতর্ক থাকা জরুরি। এতে সমস্যা গুরুতর হওয়ার আগেই সঠিক ব্যবস্থা নেওয়া যায়।

ইঞ্জিন ওভারহিটের ১০টি প্রাথমিক লক্ষণ

১. ইঞ্জিন বেই থেকে অস্বাভাবিক গন্ধ

গাড়ির হুডের নিচ থেকে অস্বাভাবিক গন্ধ এলে বুঝতে হবে তা ওভারহিটের ইঙ্গিত দিচ্ছে। মিষ্টি ধরণের গন্ধ কুল্যান্ট লিক নির্দেশ করে। আবার পোড়া গন্ধ অতিরিক্ত তাপে অয়েল, রাবার বা প্লাস্টিক গরম হওয়ার লক্ষণ হতে পারে।

২. ইঞ্জিনের পারফরম্যান্স কমে যাওয়া

গাড়ি যদি হঠাৎ ধীর মনে হয় বা অ্যাক্সেলেট করলে ঠিকমতো গতি না পায়, তাহলে ইঞ্জিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে। অতিরিক্ত তাপ ইঞ্জিনের স্বাভাবিক কাজের প্রক্রিয়াকে ব্যাহত করে।

৩. হুডের নিচ থেকে বাষ্প বা ধোঁয়া বের হওয়া

যদি দেখেন আপনার গাড়ি থেকে হালকা বাষ্প বা ধোঁয়া বের হচ্ছে, তাহলে বুঝতে হবে ওভারহিটের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। সাধারণত কুল্যান্ট বেশি গরম হয়ে ফুটতে শুরু করলে এরকম বাষ্প বা ধোঁয়া বের হয়।

৪. টিকটিক বা নকিং ধরণের শব্দ

সাধারণত ইঞ্জিন বেশি গরম হলে অয়েল পাতলা হয়ে যায়। এতে ইঞ্জিন যথেষ্ট লুব্রিকেশন দিতে পারে না। এর ফলে ইঞ্জিনের ভেতর থেকে টিকটিক বা নকিং ধরণের শব্দ শোনা যেতে পারে।

৫. এসি থেকে ঠান্ডা বাতাস না আসা

গাড়ির ইঞ্জিন বেশি গরম হলে অনেক সময় এসি সঠিকভাবে ঠান্ডা বাতাস দিতে পারে না। তখন বুঝতে হবে, এটি ইঞ্জিনের তাপমাত্রা বেড়ে যাওয়ারই একটি লক্ষণ। ইঞ্জিনের অতিরিক্ত তাপ কুলিং সিস্টেমের উপর চাপ সৃষ্টি করে।

৬. কুল্যান্ট সতর্কবার্তা লাইট

আধুনিক যেসব গাড়ি আছে সেগুলোতে কুল্যান্ট বা টেম্পারেচার সতর্কবার্তা লাইট থাকে। এই লাইট জ্বলে উঠলে বুঝতে হবে ওভারহিটের কারণে গাড়ির কুলিং সিস্টেমে কোনো সমস্যা হয়েছে।

৭. কুলিং ফ্যান বারবার চালু হওয়া

রেডিয়েটর ফ্যান যদি বারবার বা স্বাভাবিকের তুলনায় দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে ইঞ্জিন তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। এটি ওভারহিটের একটি বড় লক্ষণের একটি।

৮. গাড়ির নিচে কুল্যান্ট লিক দেখা যাওয়া

গাড়ি পার্ক করার পরে নিচে সবুজ, কমলা বা গোলাপী রঙের তরল কিছু দেখা গেলে তা কুল্যান্ট হতে পারে। কুল্যান্ট কমে গেলে ইঞ্জিন দ্রুত ওভারহিট হওয়ার ঝুঁকি থাকে। তাই কুল্যান্ট লিক হলে সতর্ক হোন।

৯. ট্রাফিকে ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ

দীর্ঘ ট্রাফিক কিংবা অনেক সময় ধরে ইঞ্জিন আইডল অবস্থায় থাকলে ওভারহিটের লক্ষণ বেশি দেখা যায়। তখন দেখা যায় ইঞ্জিন স্বাভাবিক আচরণ না করে বরং দুর্বল হয়ে যায়। ফলে ইঞ্জিন পারফরম্যান্সের উপরও অনেক প্রভাব পড়ে।

১০. হঠাৎ জ্বালানি দক্ষতা কমে যাওয়া

অনেক সময় দেখা যায়, গাড়ির ইঞ্জিন বেশি গরম হলে তা জ্বালানি সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে হঠাত করে গাড়ির মাইলেজ কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

শেষ কথা

ইঞ্জিন ওভারহিট হওয়ার আগে অনেক সময় ছোট ছোট লক্ষণ দেখা যায়। এসব লক্ষণ দ্রুত শনাক্ত করতে পারলে বড় ধরণের ক্ষতি এড়ানো সম্ভব। গাড়ির অস্বাভাবিক গন্ধ, শব্দ বা পারফরম্যান্স পরিবর্তন কখনোই অবহেলা করা উচিত নয়। সতর্ক থাকুন এবং প্রয়োজনে দ্রুত গাড়ি পরীক্ষা করান।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১. টেম্পারেচার গেজ স্বাভাবিক থাকলেও কি ইঞ্জিন ওভারহিট হতে পারে?

হ্যাঁ পারে। অনেক সময় টেম্পারেচার সেন্সর দেরিতে প্রতিক্রিয়া দেখায়। তাই ইঞ্জিনের শব্দ, কুল্যান্ট গন্ধ বা গাড়ির পারফরম্যান্স-এ পরিবর্তন আসলে আগে থেকেই সতর্ক হতে হবে।

২. ওভারহিট সন্দেহ হলে কি করা উচিত?

ওভারহিট সন্দেহ হলে প্রথমেই শান্ত হোন। গাড়ি নিরাপদ স্থানে থামিয়ে ইঞ্জিন বন্ধ করুন এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গরম অবস্থায় কখনো রেডিয়েটর খুলবেন না।

৩. কুল্যান্ট কমে গেলে কি ওভারহিট হয়?

হ্যাঁ, কুল্যান্ট কমে গেলে ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং খুবই দ্রুতই ওভারহিট হতে পারে।

৪. ওভারহিট অবস্থায় গাড়ি চালানো কি নিরাপদ?

একদমই না। কারণ ওভারহিট অবস্থায় গাড়ি চালালে ইঞ্জিনের গুরুতর ক্ষতি হতে পারে। ওভারহিটের সংকেত দেখা দিলে যত দ্রুত সম্ভব পরীক্ষা করা উচিত।

৫. এসির পারফরম্যান্স কমে যাওয়া কি ওভারহিটের লক্ষণ হতে পারে?

হ্যাঁ হতে পারে। ইঞ্জিনের অতিরিক্ত চাপ এসির কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

অনুরূপ খবর

  • Maintenance & Care Tips

    অল্প ক্ষমতার বাইকে দুর্বল পিকআপের সাধারণ কারণসমূহ

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    গ্রীষ্ম শুরু হওয়ার আগে গাড়ির কুলিং সিস্টেম কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    ব্রেক ফ্লুইডের সঠিক মাত্রা ও পরিবর্তনের সময় যেভাবে বজায় রাখবেন

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    বর্ষাকালের বন্যার সময় ইঞ্জিনকে পানির ক্ষতি থেকে কীভাবে রক্ষা করবেন

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    টেম্পারেচার গেজ বাড়ার আগেই কীভাবে ইঞ্জিন ওভারহিট হওয়া শনাক্ত করবেন?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের এক্সহস্টের ধোঁয়ার রং কি বোঝায়?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    ইঞ্জিন তেলের ব্যবহার হাই-মাইলেজ গাড়িতে কীভাবে কমানো যায়?

    time
    6 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের কুলিং ফ্যান সমস্যাঃ লক্ষণ ও সমাধান

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    মোটরসাইকেলের গিয়ার শিফটিং সমস্যাঃ কারণ ও সমাধান

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Maintenance & Care Tips

    শহরের যানজটে ব্রেক ডিস্ক বেঁকে যাওয়া কীভাবে প্রতিরোধ করবেন

    time
    5 মিনিটে পড়া যাবে

সর্বশেষ গাড়ির রিভিউ

  • Suzuki Alto K10 2015

    Hatchback

    ৳ 800K - 1.2M

  • Toyota Aqua 2014

    Hatchback

    ৳ 1.5M - 1.6M

  • Suzuki Swift 2017

    Hatchback

    ৳ 1.7M - 2.2M

  • Toyota Vitz 2017

    Hatchback

    ৳ 1.8M - 2.3M

  • Nissan Leaf 2014

    Hatchback

    ৳ 1.6M - 2.2M

  • Mitsubishi Montero 2015

    SUV & 4X4

    ৳ 4.5M - 6M

  • Suzuki Wagon R 2018

    Hatchback

    ৳ 750K - 1.1M

  • Honda Civic 2019

    Saloon & Sedan

    ৳ 3.5M - 4.5M

  • Land Rover Defender 2020

    SUV & 4X4

    ৳ 14M - 18M

  • Mitsubishi Lancer 2017

    Saloon & Sedan

    ৳ 2.5M - 3M

  • Toyota Axio 2016

    Saloon & Sedan

    ৳ 1.8M - 2.4M

  • Toyota Premio G Superior 2018

    Saloon & Sedan

    ৳ 2.3M - 3M

সর্বশেষ বাইকের রিভিউ

  • Hero Ignitor 125 2020 IBS

    ৳ 115.7K - 128.5K

  • Honda X-Blade 160 ABS

    ৳ 194.9K - 216.5K

  • Honda Livo 110 Drum

    ৳ 107.9K - 119.9K

  • Keeway TXM 150

    ৳ 161.1K - 179K

  • Suzuki Gixxer Monotone

    ৳ 206K - 210K

  • Suzuki Gixxer SF Matt Plus

    ৳ 315K - 350K

  • Yamaha R15 S

    ৳ 409.5K - 455K

  • Hero Hunk 150 R Dual Disc ABS

    ৳ 166.1K - 232K

  • TVS Apache RTR 165 RP

    ৳ 297K - 360K

  • Suzuki Intruder FI ABS

    ৳ 247.5K - 320K

  • Suzuki Bandit 150

    ৳ 288K - 320K

  • KTM RC 125

    ৳ 333K - 566K

hero

আপনার গাড়ি বা বাইক বিক্রির বিজ্ঞাপন মাত্র ২ মিনিটে পোস্ট করুন একদম ফ্রি!