সেরা রাইডিং পজিশন দৈনন্দিন দীর্ঘ যাত্রার জন্য

Md. Anowarul Haque
time
5 মিনিটে পড়া যাবে
feature image

দৈনন্দিন কমিউটের প্রয়োজনে মোটরসাইকেল বা স্কুটার ব্যবহার এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। প্রতিদিনের দীর্ঘ যাতায়াতে মোটরবাইক কিংবা স্কুটার আমাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় করে। তবে ভুল রাইডিং পজিশন শরীরের জন্য নীরব শত্রু হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় ভুল পজিশনে বা অঙ্গভঙ্গিতে রাইডিং করলে রাইডারের পিঠ, ঘাড় এবং কবজিতে দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এটি মেরুদণ্ডের টান এবং দীর্ঘস্থায়ী পিঠে ব্যথার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।

অনেক রাইডার অজ্ঞতার কারণে ভুলভাবে বসেন, যা দৈনন্দিন যাত্রাকে কষ্টকর করে তোলে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যা তৈরি করে। সঠিক বসার ভঙ্গি আপনার মেরুদণ্ড, পিঠ, ঘাড় এবং কব্জির উপর চাপ কমায়, শরীরের জয়েন্টগুলোকে শিথিল রাখে এবং আত্মবিশ্বাসের সাথে বাইক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ব্লগে দীর্ঘ দৈনন্দিন কমিউটের জন্য আদর্শ রাইডিং পজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও এখানে কিছু টিপস এবং অভ্যাসে পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে, যা আপনার প্রতিদিনের কমিউটকে আরো বেশি আরামদায়ক করে তুলবে।

দীর্ঘ কমিউটে ক্লান্তি কমাতে সেরা রাইডিং পজিশন

মোটর বাইক রাইডিং-এ সঠিক বসার ভঙ্গি হলো, হ্যান্ডেলবার, সিট এবং ফুটপেগের মধ্যে সঠিক ভারসাম্য রাখা।

১. মাথা, ঘাড়, মেরুদণ্ড ও কোমর সোজা রাখুন

মাথা এবং কাঁধ একদম শক্ত না করে সোজা হয়ে বসুন। ঘাড়ের পেশি রিল্যাক্সড রাখুন। বাইক রাইডিং-এ সবচেয়ে বেশি চাপ পড়ে মেরুদণ্ডে। তাই ঝুঁকে না বসে মেরুদণ্ড স্বাভাবিকভাবে সোজা রাখুন। সামনের দিকে অতিরিক্ত ঝুঁকে কিংবা কুঁজো হয়ে বসলে মেরুদণ্ড এবং কোমরে অপ্রয়োজনীয় চাপ পড়ে। রাইডিং-এর সময় কাঁধ পাশে ঝুঁকিয়ে ফোনে কথা বলবেন না। মাথা ঝুঁকিয়ে, অতিরিক্ত নিচের দিকে তাকাবেন না।

২. কাঁধ, কনুই, বাহু ও হাতের কবজি শিথিল রাখুন

হ্যান্ডেলবার পজিশন কম্ফোর্টেবল না হলে হাত ঝিনঝিন করে বা ব্যথা হয়। তাই কাঁধ, কনুই, বাহু ও হাতের কবজি পজিশন ঠিক না থাকলে আপনার ক্লান্তি বাড়বে। কাঁধ, কনুই, এবং বাহু একেবারে শক্ত করে রাখবেন না। বাইক রাইডিং-এ কনুই শরীরের জন্য প্রাকৃতিক সাসপেনশন হিসেবে কাজ করে। কার্পাল টানেল সিনড্রোমের মতো অবস্থার কারণ হতে পারে এমন অতিরিক্ত চাপ এড়াতে আপনার কব্জি হ্যান্ডেলবারের সাথে সারিবদ্ধ রাখুন। হ্যান্ডেলবার এমন ভাবে অ্যাডজাস্ট করুন যেন কব্জিতে অতিরিক্ত চাপ না পড়ে।

৩. পা, হাঁটু এবং থাইয়ের ব্যালেন্স ঠিক রাখুন

পা, হাঁটু এবং থাইয়ের ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। বাইক রাইডিং-এর সময় হাঁটুর সাহায্যে ফুয়েল ট্যাংক হালকাভাবে চেপে ধরুন। এতে শরীরের উপর চাপ কম পড়ে এবং বাইক কন্ট্রোল করা সহজ হয়। আপনার পা ফুটরেস্টে এমনভাবে রাখুন যেন ব্রেক এবং গিয়ার নাগালের মধ্যে থাকে। ক্রুজার বাইক আপনার পা সামনের দিকে রাখে, তাই প্যাডেড সিট বা কুশন ব্যবহার করলে টেলবোনের উপর চাপ কমাতে সাহায্য করতে পারে। ফুটপেগে পায়ের গোড়ালি ঝুলিয়ে রাখবেন না, এতে হাঁটুর উপর চাপ পড়ে।

৪. সঠিক বসার ভঙ্গি বজায় রাখুন

বসার ভঙ্গি পারফেক্ট না হলে পুরো শরীরে এর প্রভাব পরে। বাইকের সিটে এমন ভাবে বসুন যেন হ্যান্ডেলবার ধরতে আপনাকে অতিরিক্ত ঝুঁকতে না হয়। আপনার শরীরের ওজন হিপ ও সিটের উপর সমানভাবে পরা উচিত। কম্ফোর্টেবলভাবে বসলে দীর্ঘ যাত্রায় ক্লান্তি কম হয়।

দীর্ঘ দৈনন্দিন যাতায়াত জন্য কিছু টিপস

১. দীর্ঘ ভ্রমণে ১ ঘন্টা পর পর বিরতি নিন এবং শরীর স্ট্রেচ করুন। এতে হাত, পিঠ, কাঁধ এবং কোমর রিলাক্স থাকবে।

২. প্যাডেড গিয়ার যেমন ফোম সিট কভার, প্যাডেড সিট, প্যাডেড গ্লাভস ইত্যাদি ব্যবহার করুন।

৩. সিট হাইট, সিটিং পজিশন এবং হ্যান্ডেলবার অ্যাডজাস্ট করুন।

৪. আরামদায়ক পোশাক, গ্রিপিং জুতা এবং সঠিক রাইডিং গিয়ার পরুন।

৫. রাইডিং-এর সময় ভারী ব্যাকপ্যাক ব্যবহার করা এড়িয়ে চলুন।

৬. হাত কিংবা পায়ে কোনো অস্বস্তি বোধ হলে বাইক থামিয়ে বিশ্রাম নিন।

৭. আপনার কোর মাসল অর্থাৎ পেটের মাংসপেশী শক্তিশালী করুন। নিয়মিত স্ট্রেচিং করুন, এতে আপনার পেলভিস, পিঠের নীচের অংশ এবং পেটের পেশী ঠিক থাকে।

পরিশেষে

দীর্ঘ যাত্রার সময় সঠিক রাইডিং পজিশন বজায় রাখলে ক্লান্তি কমবে এবং নিয়ন্ত্রণ উন্নত হবে। নিয়মিত ভুল রাইডিং পজিশন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, কবজির চাপ এবং ক্লান্তি বাড়িয়ে দেয়। সঠিক বসার ভঙ্গি কম্ফোর্টেবল রাইডিং-এর পাশাপাশি বাইক নিয়ন্ত্রণ, মনোযোগ এবং নিরাপত্তাও অনেক বাড়িয়ে তোলে। বাইকের ধরণ এবং আপনার কমফোর্ট অনুযায়ী সবকিছু অ্যাডজাস্ট করুন। একজন সচেতন নাগরিক হিসেবে দীর্ঘ দৈনিক কমিউটে সঠিক বসার ভঙ্গি অভ্যাস করুন। এটি আপনার রাইডিং আরও নিরাপদ ও আনন্দদায়ক করে তুলবে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১. দীর্ঘক্ষণ বাইক রাইডিং-এ পিঠ, কোমর এবং ঘাড়ে ব্যথা হয় কেন?

বাইক রাইডিং-এ সামনের দিকে অতিরিক্ত ঝুঁকে কিংবা কুঁজো হয়ে বসলে মেরুদণ্ড এবং কোমরে অপ্রয়োজনীয় চাপ পরে। এছাড়া দীর্ঘক্ষণ শরীর শক্ত করে রাখার কারণে পিঠে চাপ পড়ে। কনুই শক্ত করে রাখলে রাস্তার ঝাঁকুনি সরাসরি মেরুদণ্ডে লাগে।

২. হাতের আঙ্গুল, তালু এবং কবজি অবশ হয়ে যাওয়ার কারণ কী?

দীর্ঘক্ষণ হ্যান্ডেলবার খুব শক্ত করে ধরার কারণে, রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়ে, হাতের আঙ্গুল, তালু এবং কবজি অবশ হয়ে যেতে পারে। কার্পাল টানেল সিনড্রোমের মতো অবস্থার কারণ হতে পারে এমন অতিরিক্ত চাপ এড়াতে আপনার কব্জি হ্যান্ডেলবারের সাথে সারিবদ্ধ রাখুন।

৩. সঠিক রাইডিং পজিশন বলতে কী বোঝায়?

মোটর বাইক রাইডিং-এ সঠিক বসার ভঙ্গি হলো, হ্যান্ডেলবার, সিট এবং ফুটপেগের মধ্যে সঠিক ভারসাম্য রাখা। অর্থাৎ পিঠ সোজা, কাঁধ রিল্যাক্সড, এবং কনুই সামান্য বাঁকানো রেখে, হাত-কোমর-পা এই তিন পয়েন্টের ভারসাম্য রাখা।

৪. দীর্ঘক্ষণ বাইক রাইডিং-এ কতক্ষণ পর পর বিরতি নেওয়া উচিত?

দীর্ঘ ভ্রমণে, প্রতি ৪৫-৬০ মিনিটে অথবা প্রতি ৫০-৮০ কিলোমিটার অন্তর বিরতি নিন এবং আপনার শরীর স্ট্রেচ করুন। এতে হাত, পিঠ, কাঁধ এবং কোমর রিলাক্স থাকবে।

৫. কোর এক্সারসাইজ কী জরুরি?

হ্যাঁ, পেটের মাংসপেশী শক্তিশালী হলে পিঠের সাপোর্ট ভালো হয়। নিয়মিত স্ট্রেচিং, প্ল্যাঙ্ক, ব্রিজ ইত্যাদি এক্সারসাইজ করে আপনার কোর মাসল অর্থাৎ পেটের মাংসপেশী শক্তিশালী করুন।

অনুরূপ খবর

  • Driving Tips

    ইঞ্জিনের ক্ষতি না করে জলাবদ্ধ রাস্তা নিরাপদে কীভাবে পার হবেন?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    ভারী বৃষ্টিতে কিভাবে হাইড্রোপ্ল্যানিং এড়ানো যায়?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    সেরা রাইডিং পজিশন দৈনন্দিন দীর্ঘ যাত্রার জন্য

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    ভারী বৃষ্টিতে মোটরসাইকেল চালানোঃ প্রতিটি রাইডারের যেই নিরাপত্তা কৌশলগুলো জানা উচিত

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    স্পিড ব্রেকারে গাড়ির নিচের অংশ কীভাবে সুরক্ষিত রাখবেন?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    ভেজা পিচঢালা রাস্তায় নিরাপদে মোটরসাইকেল ব্রেকিং কৌশল

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    পিলিয়ন রাইডিং সেফটি: সাধারণ যে ভুলগুলো চালকরা প্রায়ই করেন

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    রাতে গাড়ি চালানোর সময় কীভাবে ভিজিবিলিটি বাড়ানো যায়?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    মোটরসাইকেল টায়ার গ্রিপঃ যেভাবে ধুলোময় রোডে নিরাপদে রাইড করবেন

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    বাস, ট্রাক এবং রিকশার পাশে নিরাপদে গাড়ি চালানোর নিয়ম

    time
    4 মিনিটে পড়া যাবে

সর্বশেষ গাড়ির রিভিউ

  • Suzuki Alto K10 2015

    Hatchback

    ৳ 800K - 1.2M

  • Toyota Aqua 2014

    Hatchback

    ৳ 1.5M - 1.6M

  • Suzuki Swift 2017

    Hatchback

    ৳ 1.7M - 2.2M

  • Toyota Vitz 2017

    Hatchback

    ৳ 1.8M - 2.3M

  • Nissan Leaf 2014

    Hatchback

    ৳ 1.6M - 2.2M

  • Mitsubishi Montero 2015

    SUV & 4X4

    ৳ 4.5M - 6M

  • Suzuki Wagon R 2018

    Hatchback

    ৳ 750K - 1.1M

  • Honda Civic 2019

    Saloon & Sedan

    ৳ 3.5M - 4.5M

  • Land Rover Defender 2020

    SUV & 4X4

    ৳ 14M - 18M

  • Mitsubishi Lancer 2017

    Saloon & Sedan

    ৳ 2.5M - 3M

  • Toyota Axio 2016

    Saloon & Sedan

    ৳ 1.8M - 2.4M

  • Toyota Premio G Superior 2018

    Saloon & Sedan

    ৳ 2.3M - 3M

সর্বশেষ বাইকের রিভিউ

  • Hero Ignitor 125 2020 IBS

    ৳ 115.7K - 128.5K

  • Honda X-Blade 160 ABS

    ৳ 194.9K - 216.5K

  • Honda Livo 110 Drum

    ৳ 107.9K - 119.9K

  • Keeway TXM 150

    ৳ 161.1K - 179K

  • Suzuki Gixxer Monotone

    ৳ 206K - 210K

  • Suzuki Gixxer SF Matt Plus

    ৳ 315K - 350K

  • Yamaha R15 S

    ৳ 409.5K - 455K

  • Hero Hunk 150 R Dual Disc ABS

    ৳ 166.1K - 232K

  • TVS Apache RTR 165 RP

    ৳ 297K - 360K

  • Suzuki Intruder FI ABS

    ৳ 247.5K - 320K

  • Suzuki Bandit 150

    ৳ 288K - 320K

  • KTM RC 125

    ৳ 333K - 566K

hero

আপনার গাড়ি বা বাইক বিক্রির বিজ্ঞাপন মাত্র ২ মিনিটে পোস্ট করুন একদম ফ্রি!