বাস, ট্রাক এবং রিকশার পাশে নিরাপদে গাড়ি চালানোর নিয়ম

ব্যস্ত শহরে আমরা গাড়ি ব্যবহার করি প্রতিদিন। যেতে হয় কর্মস্থলে, ফিরতে হয় বাড়ি। রাস্তায় এই গাড়ি চালানোর ক্ষেত্রে মানতে হয় কিছু নিয়ম কারণ সকল গাড়ি সমান মাপে বা রেখায় চলে না। তাই তো বড় বা ধীরগতির যানবাহন যেমন বাস, ট্রাক ও রিকশার পাশে গাড়ি চালানোর সময় বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। এক্ষেত্রে এসব যানবাহন থেকে দূরত্ব বজায় রাখতে হয় এবং ব্লাইন্ড স্পটকে দূরে থাকতে হয়। অনেক দুর্ঘটনা ঘটে যখন চালক আশেপাশে, সামনে কিংবা পিছনে থাকা গাড়ির আকার, গতিবেগ বা আচরণ ভুলভাবে অনুমান করে। নিরাপদ দূরত্ব বজায় রাখা, দ্রুত রেসপন্সর জন্য প্রস্তুত থাকা এবং ধৈর্যের সাথে গাড়ি চালানো খুব গুরুত্বপূর্ণ। এইরকম কিছু নিয়ম মেনে চললে ব্যস্ত ট্রাফিকেও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব।
বাস, ট্রাক এবং রিকশার পাশে নিরাপদে গাড়ি চালানোর টিপস
১. নিরাপদ দূরত্ব বজায় রাখুন
বাস বা ট্রাকের ওজন বেশি হওয়ায় এগুলো থামতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ও জায়গা নেয়। এসব যানবাহনের খুব কাছে থেকে চালালে এবং যদি কোনো কারণে এসব বাস বা ট্রাক হঠাৎ ব্রেক করে তবে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই নিজের গাড়ি ও সামনের যানবাহনের মাঝে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন, যেন জরুরি অবস্থায় সঠিক ব্যবস্থা নিতে পারেন।
২. ব্লাইন্ড স্পট এড়িয়ে চলুন
বড় যানবাহনের পাশে ও পিছনে এমন কিছু অংশ থাকে যেগুলো চালকের চোখে পড়ে না। এগুলোকে ব্লাইন্ড স্পট বলে। এমন জায়গায় অবস্থান করলে বাস বা ট্রাকের চালক আপনাকে নাও দেখতে পারে। তাই ব্লাইন্ড স্পট যতো দ্রুত সম্ভব কাটিয়ে দৃশ্যমান জায়গায় অবস্থান নিন।
৩. ওভারটেকিং করার আগে নিশ্চিত হোন
ওভারটেকিং খুবই মারাত্মক ব্যাপার। বাস বা ট্রাক ওভারটেক করার সময় সামনে রাস্তা পুরোপুরি পরিষ্কার কিনা তা নিশ্চিত করুন। ওভারটেক করার পর হঠাৎ তাদের সামনে ঢুকে পড়বেন না। কারণ বড় যানবাহন খুব দ্রুত গতি কমাতে পারে না।
৪. চওড়া মোড়ে সতর্ক থাকুন
বাস ও ট্রাক মোড় নেওয়ার সময় প্রায়ই চওড়া করে ঘোরে। বিশেষ করে সংকীর্ণ রাস্তা বা মোড়ে এসব বড় যানবাহনের পাশে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। মোড়ের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং বুঝে শুনে পাশ কাটিয়ে নিন।
৫. স্পষ্ট সিগন্যাল দিন
মোড় নেওয়া বা লেন পরিবর্তনের সময় আগেভাগে সিগন্যাল দিলে আশেপাশের যানবাহন চালকেরা আপনার অবস্থান সম্পর্কে অবগত থাকবে। এতে বাস, ট্রাক ও রিকশা চালকরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে ও হঠাৎ সংঘর্ষের সম্ভাবনাও কমবে।
৬. রিকশার আচরণ অনুমান করুন
রিকশা প্রায়ই হঠাৎ করেই থেমে যায় কিংবা কোনো সিগন্যাল ছাড়াই দিক পরিবর্তন করে ফেলে। এ কাজগুলো সবচেয়ে বেশি করে অটো রিকশা চালক। তাদের পাশে গাড়ি চালানোর সময় গতি কম রাখুন এবং যেকোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য পূর্ব প্রস্তুতি রাখুন।
৭. দৃশ্যমান থাকুন
কম আলো, রাতের অন্ধকার কিংবা কুয়াশা ও ব্যস্ত রাস্তায় হেডলাইট অবশ্যই ব্যবহার করুন। এতে অন্য যানবাহন চালকেরা আপনাকে সহজে দেখতে পারবে। কখনো বড় গাড়ির পেছনে বা ছায়ার মধ্যে বেশিক্ষণ থাকবেন না।
৮. মনোযোগ বজায় রাখুন
বড় বা ধীর গতির যানবাহনের পাশে গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মনোযোগ রাস্তায় রাখার জরুরি। গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার, গান পরিবর্তন বা হঠাৎ লেন পরিবর্তন করলে দুর্ঘটনা ঘটতে পারে।
৯. ট্রাফিকে ধৈর্য ধারণ করুন
ব্যস্ত ট্রাফিকে আমরা খুবই অধৈর্য হয়ে যাই। ভুলে যাই এই ব্যস্ত রাস্তায় বড় গাড়ির পাশ দিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা খুবই বিপজ্জনক। ধৈর্য ধরুন ও নিরাপদ সুযোগের জন্য অপেক্ষা করুন। গাড়ির আকার ও সীমাবদ্ধতাকে বুঝে সামনে এগিয়ে যান।
১০. গাড়ি প্রস্তুত রাখুন
রাস্তায় নামার আগে গাড়ির ব্রেক, টায়ার, লাইট, মিরর সব ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা গাড়ি হঠাৎ পরিস্থিতিতেও দ্রুত ও নিরাপদ রেসপন্স দেয়।
শেষ কথা
বাস, ট্রাক ও রিকশার পাশে গাড়ি চালাতে হলে ধৈর্য, সচেতনতা ও ডিফেন্সিভ ড্রাইভিং অভ্যাস অপরিহার্য। পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন, দৃশ্যমান থাকার চেষ্টা করুন ও সব সময় সম্ভাব্য ঝুঁকি আগেভাগে অনুমান করে প্রস্তুত থাকুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. আমি বাস বা ট্রাকের কাছে কতটা কাছাকাছি যেতে পারি?
বাস বা ট্রাকের পাশে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি নিরাপদ ব্রেকিংয়ের জন্য অন্তত ৩-৪ সেকেন্ডের দূরত্ব বজায় রাখা উচিত।
২. ব্যস্ত ট্রাফিকে রিকশা ওভারটেক করা কি নিরাপদ?
রিকশা ওভারটেক করার ক্ষেত্রে যদি দেখেন সামনের রাস্তা ক্লিয়ার আছে, শুধুমাত্র তখন ওভারটেক করুন। তবে ব্যস্ত রাস্তার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কখনোই জোর করে ওভারটেক করতে যাবেন না।
৩. ব্লাইন্ড স্পট এড়ানোর উপায় কি?
ব্লাইন্ড স্পট এড়ানোর জন্য বড় ও ভারী যানবাহনের পাশে বা পিছনে বেশি সময় থাকবেন না। সবসময় দৃশ্যমান থাকার চেষ্টা করুন।
৪. বাস বা ট্রাকের পাশে কি সবসময় সিগন্যাল ব্যবহার করা উচিত?
অবশ্যই উচিত। আপনি যদি আগে ভাগে সিগন্যাল দেন তাহলে আশে পাশের বাস বা ট্রাক চালকরা আপনার অবস্থান সম্পর্কে বুঝতে পারবে।
৫. মোড়ে বাস বা ট্রাকের পাশে কি ধরণের সতর্কতা নেওয়া উচিত?
মোড়ে বাস বা ট্রাকের পাশে বেশ সতর্ক থাকতে হয়। ধীরে চলুন, যথেষ্ট দূরত্ব বজায় রাখুন এবং মোড় নেওয়ার সময় পাশ কাটানোর চেষ্টা করবেন না।







































