কেন শর্ট ট্রিপস লং ড্রাইভের চেয়ে আপনার গাড়ির ইঞ্জিনের বেশি ক্ষতি করে

অনেকে মনে করেন গাড়ি কম চালানো হলে, ইঞ্জিনে চাপ কম পরে, তাই ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে। এটি একটি সাধারণ ভুল ধারণা। বরং শর্ট ট্রিপে গাড়ি চালালে, ইঞ্জিন আদর্শ তাপমাত্রায় পৌঁছাতে পারে না। ইঞ্জিন পূর্ণ অপারেটিং তাপমাত্রায় না পৌঁছানোর কারণে। এর বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হতে থাকে। এতে ইঞ্জিনের স্থায়িত্ব এবং পারফরম্যান্স হ্রাস পায়। এছাড়াও নিয়মিত শর্ট ট্রিপে ব্যাটারি দুর্বল হয়ে যায়। তাই ইঞ্জিন সুস্থ রাখতে, সপ্তাহে অন্তত একদিন লং ড্রাইভে বের হওয়া উচিত।
১০-১৫ মিনিটের যাত্রাকে ছোট ভ্রমণ বলে মনে করা হয়, বিশেষ করে শহরের স্টপ-অ্যান্ড-গো ট্র্যাফিকের ক্ষেত্রে। সাধারণত শহুরে এলাকায় গন্তব্যস্থলগুলো কাছাকাছি থাকে। এছাড়া অনেকেই বাজার সদাই, বাচ্চাদের স্কুলে যাতায়াতের মতো ছোট ছোট কাজেও গাড়ি বের করেন। সিটি রোডে ট্রাফিকের কারণে গাড়ি ঘন ঘন স্টার্ট-স্টপ করতে হয়। এতে গাড়ির ইঞ্জিন উষ্ণ হবার মতো যথেষ্ট সময় পায় না। এই ব্লগে ছোট দূরত্বের যাত্রা কেন গাড়ির ইঞ্জিনের জন্য বেশি ক্ষতিকর, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ছোট ট্রিপে গাড়ির ইঞ্জিন বেশি ক্ষতিগ্রস্ত হয় কেন?
১. ইঞ্জিন পুরোপুরি গরম হবার সময় পায় না
গাড়ি স্টার্ট করার পর, ইঞ্জিন ঠান্ডা থাকে। এই অবস্থায় ইঞ্জিন অয়েল ঘন থাকে এবং পার্টসগুলোতে জড়তা থাকে। এসময় কম্বিউশনের ফলে ফুয়েল, জলীয় বাস্প এবং বিভিন্ন রাসায়নিক, ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। ঠান্ডা ইঞ্জিনে পিস্টন, রিং, বিয়ারিং ইত্যাদি বেশি ক্ষয় হয়। দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন আদর্শ তাপমাত্রায় পৌঁছে সঠিক ভাবে সবকিছু অপারেট করতে পারে। এতে ইঞ্জিনে থাকা ক্ষতিকারক বাস্প শুকিয়ে যায় এবং অয়েল পরিষ্কার হয়ে ঠিকমতো লুব্রিকেট করতে পারে।
২. ইঞ্জিন অয়েলে স্লাজ এবং কার্বন জমা হয়
গাড়ি স্বল্প সময় চললে ইঞ্জিন পর্যাপ্ত গরম হতে পারে না। তাই ইঞ্জিনের ভেতরে থাকা জলীয় বাষ্প, আর্দ্রতা এবং কার্বন, ইঞ্জিন অয়েলের সাথে মিশে স্লাজ জমা হয়। অর্থাৎ ঘন ও আঠালো একটি আস্তরণ তৈরি হয়। স্পার্ক প্লাগ এবং ইনটেক ভালভে কার্বন জমা হয়। ইঞ্জিন অয়েলে স্লাজ এবং কার্বন জমলে লুব্রিকেশন প্রক্রিয়া ব্যাহত হয়ে ইঞ্জিনের কম্পোনেন্টস ক্ষয় হতে থাকে।
৩. ইঞ্জিন অয়েলে জলীয় বাষ্প জমে
গাড়ি স্টার্ট নেবার পর কিছু সময় ইঞ্জিন ঠান্ডা থাকে। এই সময়ে ফুয়েল কম্বিউশনের ফলে ইঞ্জিনের ভেতরে জলীয় বাষ্প সৃষ্টি হয়। শর্ট ট্রিপে ইঞ্জিন পুরোপুরি গরম হবার আগেই গাড়ি থামাতে হয়, তাই ইঞ্জিনে জলীয় বাষ্প জমাটবদ্ধ হয়ে থাকে। জলীয় বাষ্প জমাটবদ্ধ থাকলে ইঞ্জিনের মেটাল পার্টসে মরিচা ধরে। দীর্ঘ যাত্রায় ইঞ্জিনের তাপে এই জলীয় বাষ্প শুকিয়ে যায়।
৪. ব্যাটারি এবং অল্টারনেটরের উপর বাড়তি চাপ পরে
ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট নিলে ব্যাটারি থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। গাড়ি দীর্ঘ সময় চললে অল্টারনেটর ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলে। কিন্তু গাড়ি অল্প সময় চালালে অল্টারনেটর ব্যাটারিকে ফুল চার্জ করতে পারে না। তাই ঘন ঘন শর্ট ট্রিপে গাড়ির ব্যাটারি এবং অল্টারনেটরের উপর বাড়তি চাপ পরে এবং স্থায়ীত্ব কমে যায়।
৫. গাড়ির এক্সহস্ট বা সাইলেন্সার এবং ক্যাটালিটিক কনভার্টারের ক্ষতি হয়
গাড়ির একজস্ট সিস্টেমে গরম হতে সময় লাগে। শর্ট ট্রিপে বের হলে এক্সহস্ট এবং ক্যাটালিটিক কনভার্টারের ভেতর জমে থাকা জলীয় বাষ্প কিংবা পানি শুকানোর সময় পায় না। এই জমে থাকা জলীয় বাষ্প মাফলার বা পাইপের মেটাল অংশে মরিচা ধরায়।
ছোট ট্রিপে ইঞ্জিনের ক্ষতি থেকে রক্ষা পাবার কিছু টিপস
পরিশেষে
গাড়ির ইঞ্জিন সুস্থ রাখতে পর্যাপ্ত সময় নিয়ে ড্রাইভ করা প্রয়োজন। নিয়মিত ছোট ট্রিপে ইঞ্জিন ভালোভাবে গরম হতে পারে না, তাই একসময় বড় ধরণের যান্ত্রিক সমস্যা হতে পারে। কাছের গন্তব্যে পৌঁছাতে হেঁটে বা সাইকেল ব্যবহারের অভ্যাস করতে পারেন। ছোট ট্রিপ এড়াতে না পারলে, নিয়মিত ইঞ্জিন অয়েল, ব্যাটারি, ইত্যাদি পরীক্ষা করবেন। নিয়মিত লং ড্রাইভ, মেইনটেন্যান্স, সেফ ড্রাইভিং, ম্যানুয়ালের নির্দেশনা অনুযায়ী ইঞ্জিন অয়েল পরিবর্তন, এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিনের স্থায়িত্ব এবং পারফরম্যান্স ভালো থাকবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. শর্ট ট্রিপ কীভাবে গাড়ির ইঞ্জিন ক্ষতি করে?
শর্ট ট্রিপে গাড়ি চালালে, ইঞ্জিন আদর্শ তাপমাত্রায় পৌঁছাতে পারে না। ইঞ্জিন পূর্ণ অপারেটিং তাপমাত্রায় না পৌঁছানোর কারণে। এর বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হতে থাকে। এতে ইঞ্জিনের স্থায়িত্ব এবং পারফরম্যান্স হ্রাস পায়।
২. শর্ট ট্রিপ বলতে কতটুকু দূরত্ব বোঝায়?
সাধারণত ১০-১৫ মিনিটের যাত্রাকে ছোট ভ্রমণ বলে মনে করা হয়, বিশেষ করে শহরের স্টপ-অ্যান্ড-গো ট্র্যাফিকের ক্ষেত্রে।
৩. শর্ট ট্রিপে ইঞ্জিন অয়েলের কী ধরণের ক্ষতি হয়?
গাড়ি স্বল্প সময় চললে ইঞ্জিন পর্যাপ্ত গরম হতে পারে না। তাই ইঞ্জিনের ভেতরে থাকা জলীয় বাষ্প, আর্দ্রতা এবং কার্বন, ইঞ্জিন অয়েলের সাথে মিশে স্লাজ জমা হয়। ইঞ্জিন অয়েলে স্লাজ এবং কার্বন জমলে লুব্রিকেশন প্রক্রিয়া ব্যাহত হয়ে ইঞ্জিনের কম্পোনেন্টস ক্ষয় হতে থাকে।
৪. শর্ট ট্রিপে গাড়ির ব্যাটারির কী ধরণের ক্ষতি হয়?
ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট নিলে ব্যাটারি থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। গাড়ি দীর্ঘ সময় চললে অল্টারনেটর ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলে। কিন্তু গাড়ি অল্প সময় চালালে অল্টারনেটর ব্যাটারিকে ফুল চার্জ করতে পারে না, তাই ব্যাটারির স্থায়িত্ব কমতে থাকে।
৫. নিয়মিত শর্ট ট্রিপে কীভাবে গাড়ির ইঞ্জিন ভালো রাখবেন?
সপ্তাহে অন্তত একদিন লং ড্রাইভ করুন। ম্যানুয়ালে নির্ধারিত সময়ের মধ্যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। বাইরের সব কাজ একসাথে করার চেষ্টা করুন। নিয়মিত ফুয়েল সিস্টেম, এয়ার ফিল্টার, এবং স্পার্ক প্লাগ, পরিষ্কার করুন।







































