দীর্ঘ সময় ইঞ্জিন আইডল রাখা কেন ইঞ্জিন ও জ্বালানি খরচের জন্য ক্ষতিকর?

Nishat Tahmid Munni
time
4 মিনিটে পড়া যাবে
feature image

অনেক বাইকার/গাড়ির চালক মনে করেন গাড়ি বা বাইক থামিয়ে ইঞ্জিন চালু রাখলে জ্বালানি খরচ বাঁচে ও ইঞ্জিন ভালো থাকে। বাস্তবে এটা একদমই সত্যি নয়। দীর্ঘ সময় আইডল রাখলে ইঞ্জিন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং অপ্রয়োজনীয় জ্বালানি নষ্ট হয়। আইডল অবস্থায় আসলে জ্বালানি ঠিকভাবে পোড়ে না। এর কারণে কার্বন জমে ও ইঞ্জিনের বিভিন্ন অংশের ক্ষতি হতে থাকে। আধুনিক ইঞ্জিনের ক্ষেত্রে দীর্ঘ ওয়ার্ম-আপের প্রয়োজন নেই। বরং অপ্রয়োজনীয় আইডল কমালে ইঞ্জিনের আয়ু বাড়ে, খরচ কমে ও পরিবেশও সুরক্ষিত থাকে।

নিচে দীর্ঘ সময় আইডল রাখায় ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলোঃ

দীর্ঘ সময় আইডল রাখায় ১০ টি ক্ষতিকর দিক

১. গাড়ি না চললেও জ্বালানি খরচ হয়

আইডল অবস্থায় ইঞ্জিন চালু থাকলে গাড়ি না চললেও জ্বালানি ঠিকই পুড়তে থাকে। এতে কোনো কাজ না করেই অহেতুক জ্বালানি পুড়ে। দীর্ঘ সময় এভাবে আইডল রাখলে মাস শেষে দেখা যাবে বড় অংকের জ্বালানি খরচ হয়েছে।

২. ইঞ্জিনে কার্বন জমে

আইডল অবস্থায় রেখে দিলে ইঞ্জিন তার পূর্ণ তাপে পৌঁছাতে পারে না। এতে জ্বালানি ভালোভাবে পোড়ে না এবং কার্বন জমে যায়। এই কার্বন ধীরে ধীরে ইঞ্জিনের ভেতরের অংশকে নষ্ট করে দেয়।

৩. ইঞ্জিনে অয়েলের কার্যকারিতা কমে

দীর্ঘ সময় আইডল রাখলে জ্বালানি ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। এতে অয়েল পাতলা হয়ে যায়। যার ফলে ইঞ্জিনের অংশগুলো ঠিকভাবে লুব্রিকেট করতে পারে না।

৪. ইঞ্জিনের আয়ু কমে যায়

ইঞ্জিন এমন একটি মেকানিজম, যা তৈরিই হয়েছে চলার জন্য। কিন্তু দীর্ঘ সময় ইঞ্জিন আইডল রাখলে ইঞ্জিনের উপরই অপ্রয়োজনীয় চাপ পড়ে। এতে ইঞ্জিনের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায় এবং এর আয়ুও ধীরে ধীরে কমে যায়।

৫. ধীরে ধীরে জ্বালানি খরচ বেড়ে যায়

প্রতিদিন কয়েক মিনিট করে আইডল রাখা তেমন কিছু মনে না হলেও মাস বা বছর শেষে এর জ্বালানি খরচ বেড়ে দাঁড়ায় অনেকগুণ। অনেক চালক এই খরচটিকে সঠিক সময়ে বুঝতে পারেন না।

৬. স্পার্ক প্লাগ দ্রুত নষ্ট হয়

কার্বন জমে গেলে স্পার্ক প্লাগ ঠিকভাবে কাজ করতে পারে না। এতে ইঞ্জিন মিসফায়ার করে ও ইঞ্জিনের পাওয়ার কমে যায়। ফলে স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যায় এবং সময়ের আগেই বদলাতে হয়।

৭. এক্সহস্ট ও ইমিশন সিস্টেমে চাপ পড়ে

দীর্ঘ সময় আইডল রাখলে তা এক্সহস্ট সিস্টেমে অতিরিক্ত চাপ তৈরি করে। এতে ইমিশন সিস্টেম ও বাইক ও গাড়ির অন্যান্য অংশের চরম ক্ষতি হয়।

৮. আধুনিক ইঞ্জিনে আইডল প্রয়োজন নেই

আধুনিক গাড়ি ও বাইকের ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দ্রুত গরম হয়। অল্প সময় ধীরে ধীরে চালালেই ইঞ্জিন নিরাপদ তাপমাত্রায় পৌঁছে যায়। দীর্ঘ সময় আইডল রাখার কোনো বাড়তি উপকারিতা নেই।

৯. রক্ষণাবেক্ষণ খরচ বাড়ে

বেশিক্ষণ আইডল রাখলে কার্বন জমে ও অয়েল নষ্ট হয়। এতে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। আর এগুলো ঠিক করার জন্য প্রায়শই সার্ভিসিং-এর প্রয়োজনে পড়ে। এতে রক্ষণাবেক্ষণ খরচ স্বাভাবিকের চেয়ে তুলনামূলক বেশি পড়ে।

১০. পরিবেশের ক্ষতি করে

অপ্রয়োজনীয় আইডল রাখলে বাতাসে ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস ছড়ায়। এতে বায়ু দূষণ বাড়ে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। তাই আইডল কমালে তা পরিবেশের জন্যও ভালো।

শেষ কথা

দীর্ঘ সময় ইঞ্জিন আইডলে রাখলে নীরবে জ্বালানি খরচ বাড়তে থাকে। এছাড়াও স্পার্ক প্লাগের পাশাপাশি ইঞ্জিনের বিভিন্ন অংশের ক্ষতিও করে। এতে ইঞ্জিনের কার্যকারিতা কমে যায়। তাই প্রয়োজন ছাড়া ইঞ্জিন আইডলে না রাখাই উত্তম। এতে যেমন ইঞ্জিন ভালো থাকে, তেমনি খরচও কমে। এছাড়াও এতে পরিবেশও সুরক্ষিত থাকে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১. ইঞ্জিন আইডল রাখলে কি সত্যিই জ্বালানি নষ্ট হয়?

হ্যাঁ। গাড়ি বা বাইক না চললেও ইঞ্জিন স্বাভাবিকভাবেই জ্বালানি পোড়াতে থাকে। এতে অকারণে জ্বালানি খরচ বাড়ে।

২. ইঞ্জিন গরম করার জন্য কি আইডল রাখা দরকার?

না। বর্তমানে যেসব আধুনিক ইঞ্জিন ব্যবহার করা হয়, সেসব ইঞ্জিনের দীর্ঘ সময় আইডলে রাখতে হয় না। বরং ইঞ্জিন অল্প সময় ধীরে ধীরে চালালেই ইঞ্জিন নিরাপদভাবে গরম হয়ে যায়।

৩. দীর্ঘ সময় আইডল রাখলে কি স্পার্ক প্লাগের ক্ষতি হয়?

হ্যাঁ। দীর্ঘ সময় আইডল রাখলে প্রচুর কার্বন জমে। এতে স্পার্ক প্লাগের পাশাপাশি ইঞ্জিনের কার্যকারিতা কমে যায়।

৪. কতক্ষণ আইডল রাখা বেশি বলে ধরা হয়?

সাধারণত এক মিনিটের বেশি আইডল রাখার তেমন কোনো প্রয়োজন নেই। তবে যদি ট্রাফিকে আঁটকে পড়েন এবং অনেক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়ে, তখন আইডল রাখতে পারেন। তবে বেশিক্ষণ না রাখার পরামর্শ দেওয়া হয়।

৫. আইডল বেশি রাখলে কি সার্ভিস খরচ বাড়ে?

হ্যাঁ, খরচ বাড়ে। যেহেতু কার্বন জমে ও ইঞ্জিনের ক্ষতি হয়, তাই বার বার সার্ভিসিং-এর প্রয়োজন পড়ে। এজন্য রক্ষণাবেক্ষণ খরচ বাড়ে।

অনুরূপ খবর

  • Driving Tips

    ভেজা পিচঢালা রাস্তায় নিরাপদে মোটরসাইকেল ব্রেকিং কৌশল

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    পিলিয়ন রাইডিং সেফটি: সাধারণ যে ভুলগুলো চালকরা প্রায়ই করেন

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    রাতে গাড়ি চালানোর সময় কীভাবে ভিজিবিলিটি বাড়ানো যায়?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    মোটরসাইকেল টায়ার গ্রিপঃ যেভাবে ধুলোময় রোডে নিরাপদে রাইড করবেন

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    বাস, ট্রাক এবং রিকশার পাশে নিরাপদে গাড়ি চালানোর নিয়ম

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    দীর্ঘ সময় ইঞ্জিন আইডল রাখা কেন ইঞ্জিন ও জ্বালানি খরচের জন্য ক্ষতিকর?

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    যানজটে নিরাপদভাবে লেন পরিবর্তনের কৌশলসমূহ

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    কেন শর্ট ট্রিপস লং ড্রাইভের চেয়ে আপনার গাড়ির ইঞ্জিনের বেশি ক্ষতি করে

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    দৈনন্দিন ছোট যাত্রায় জ্বালানি অপচয় কীভাবে কমানো যায়

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Driving Tips

    দীর্ঘ হাইওয়ে ড্রাইভে ব্রেক ফেড কীভাবে কমাবেন

    time
    3 মিনিটে পড়া যাবে

সর্বশেষ গাড়ির রিভিউ

  • Suzuki Alto K10 2015

    Hatchback

    ৳ 800K - 1.2M

  • Toyota Aqua 2014

    Hatchback

    ৳ 1.5M - 1.6M

  • Suzuki Swift 2017

    Hatchback

    ৳ 1.7M - 2.2M

  • Toyota Vitz 2017

    Hatchback

    ৳ 1.8M - 2.3M

  • Nissan Leaf 2014

    Hatchback

    ৳ 1.6M - 2.2M

  • Mitsubishi Montero 2015

    SUV & 4X4

    ৳ 4.5M - 6M

  • Suzuki Wagon R 2018

    Hatchback

    ৳ 750K - 1.1M

  • Honda Civic 2019

    Saloon & Sedan

    ৳ 3.5M - 4.5M

  • Land Rover Defender 2020

    SUV & 4X4

    ৳ 14M - 18M

  • Mitsubishi Lancer 2017

    Saloon & Sedan

    ৳ 2.5M - 3M

  • Toyota Axio 2016

    Saloon & Sedan

    ৳ 1.8M - 2.4M

  • Toyota Premio G Superior 2018

    Saloon & Sedan

    ৳ 2.3M - 3M

সর্বশেষ বাইকের রিভিউ

  • Hero Ignitor 125 2020 IBS

    ৳ 115.7K - 128.5K

  • Honda X-Blade 160 ABS

    ৳ 194.9K - 216.5K

  • Honda Livo 110 Drum

    ৳ 107.9K - 119.9K

  • Keeway TXM 150

    ৳ 161.1K - 179K

  • Suzuki Gixxer Monotone

    ৳ 182K - 192K

  • Suzuki Gixxer SF Matt Plus

    ৳ 315K - 350K

  • Yamaha R15 S

    ৳ 409.5K - 455K

  • Hero Hunk 150 R Dual Disc ABS

    ৳ 166.1K - 232K

  • TVS Apache RTR 165 RP

    ৳ 297K - 360K

  • Suzuki Intruder FI ABS

    ৳ 247.5K - 320K

  • Suzuki Bandit 150

    ৳ 288K - 320K

  • KTM RC 125

    ৳ 333K - 566K

hero

Bikroy এ মাত্র ২ মিনিটে আপনার গাড়ি বা মোটরবাইকের বিজ্ঞাপন দিন!